Monday, March 11, 2013

আমার চৈতন্য

আমার বয়স মাত্র ১৬ বৎসর । মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবে উচ্চমাধ্যমিকে পা দিয়েছি নব উদ্দিপনায় পথ চলছি । নিজের সিদ্ধান্ত নেবার মত সময়, এখন জেগে উঠার সময়, এক পরন্ত বিকেলে চায়ের আসরে আমার পিতামহের কিছু জ্ঞান উপদেশ যা সেদিন বুঝে উঠতে পারি নি আজ অনেক কিছু বুঝি মাঝে অনেকটা সময় কেটে গেছে । সে অনেক কথা বাবা বড় যতনে ডেকে বলেন বাবা তোমার বয়স থেকে তুমি কৃষ্ণভক্তি অর্জ্জন করতে চেষ্টা কর তাহলে দেখবে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপাবলে সব কিছু অর্জ্জন হবে । তিনিই তোমাকে সঠিক পথ পদর্শন করবেন ।
আজ এই পর্যন্ত ।

Wednesday, March 6, 2013

দৃষ্টিভঙ্গি বদলালেই অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়ঃ-১


আমি গুরুকুলে শিশু, এখনও বীজ হয়ে আছি অঙ্কুরোদগম ঘটেনি, আমার সল্পজ্ঞান, আমি  আলোক দিশারী, তবুও শ্রদ্ধেয় পিতামহের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার স্বল্পই হৃদয়ঙ্গম করতে পেরেছি, আমি সকল সাধু জনের চরণ সেবা অভিলাষ করি । আজ সনাতন কুলে জন্ম নেয়া মনুষ্যকুল বিপথগামী কারণ আমাদের যে পথপদর্শন করার যে প্রাথমিক স্তর সেখানেই উজ্জীবন ঘটেনি । সর্ব প্রথম মাতৃগর্ভেই আমাদের শ্রবণ ইন্দ্রিয় জাগ্রত হয় । কেন হয় ? কি শ্রবণ করার জন্য ? আমরা কি তা পাই বা পেয়েছি ? যাঁদের মাধ্যমে ভগবানের কৃপায় আমাদের এই জগতে জন্মগ্রহনের অপেক্ষায় তাঁরা কি আমায় কর্ণদ্বারে সেই মন্ত্র ধ্বনি উচ্চারন করেছেন ? জন্মলাভের পরেও আদ্যগুরুদ্বয়ের কাছ থেকে আমরা কি শিক্ষালাভ করছি ? কোমলমতি যে উপনয়ন শিক্ষা আবশ্যক তাই পাই না । বিপথ গামী আমরা ধর্ম অধর্ম জ্ঞান নেই, দুরাচারী ও প্রতিদিন পাপের বোঝা ভারি করেই চলেছি । কিসে আজ আমাদের মুক্তি মিলবে ? কোন পথে কোন সঙ্গে আজ গোবিন্দের কৃপায় এই পাপ তাপ থেকে মুক্ত হতে পারব । পরমাত্মার কে জানতে পারছি না কারণ প্রতি নিয়ত অজ্ঞতার অন্ধকারে ডুবে আছি । তাই, আমাদের জীবাত্মার চারপাশে মায়ার গাঢ় আস্তরণ, পরমাত্মার বার্তা আমাদের কর্ণদ্বয়ে পৌঁছাতে পারিতেছে না ।

আজ এই পর্যন্তই ...... লেখার মাঝে ভূল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

AMI EK OJANAR POTHE

আমি রাজ, আমার ছদ্দনাম । আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম । কেন আমার এই ব্লগ পেইজ ? জীবন চলার পথে অনেক ছন্দ জীবনের সাথে মেখে থাকে , আবার বৈরি আবহাওয়া যখন মানেনা কারো বারণ বা বুঝে না তাঁর ক্ষিপ্রতায় অন্যের কি ক্ষতি হতে পারে । এই মতবাদ সমসময় বয়ে চলে ।